সূর্য সরকার।
ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে নবান্নে জরুরী ভিত্তিতে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেশ কিছুক্ষণ কন্ট্রোলরুমে থেকেই নিজে তদারকি করলেন সামগ্রিক বিষয়। বেশ কিছুক্ষণ কন্ট্রোল রুমে থেকেই নিজে তাদের কি করলেন সামগ্রিক বিষয়। শনিবার সচরাচর নবান্নে আসেন না মুখ্যমন্ত্রী। কিন্তু একদিকে প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যদিকে অযোধ্যা মামলার রায়। নবান্নে এসে সামগ্রিক মোকাবিলায় বৈঠক করলেন মমতা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে অযথা মানুষকে ভয় বা আশঙ্কা না করতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কন্ট্রোল রুমে ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা, বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান ও রাজ্য পুলিশের উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ প্রমূখ।
প্রশাসনের তরফে নেওয়া হয়েছে জরুরি সতর্কবার্তা। উপকূলবর্তী সাত জেলার সমস্ত সরকারি স্কুল সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করেছে শিক্ষা দপ্তর। এদিন বৈঠকের পর কন্ট্রোল রুমে বসেই মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১,৪৩,০০০ মানুষকে নিরাপদ জায়গায় আনা হয়েছে। এদের রাখা হয়েছে বিভিন্ন রিলিফ সেন্টার, স্কুল, সাইক্লোন সেন্টারে।মোট ২৩৮টি রিলিফ ক্যাম্প, ১৪৫ টা লঙ্গরখানা খোলা হয়েছে এই জেলাগুলিতে। ৬টি এসডিআরএফ, ১০টি এনডিআরএফ টিম কাজ করছে। রয়েছে ৫২টি বোটার। সিভিল ডিফেন্সের ১৩৩৫ জন কাজ করছে। জেলা প্রশাসনের সব আধিকারিকরাও রয়েছেন সজাগ। বাতিল করা হয়েছে একাধিক দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মচারীদের ছুটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news