সূর্য সরকার।
আসছে বুলবুল (Bulbul) ! শনিবার রাতের দিকে যে কোনও সময় দিঘা (Digha) ও সাগরদ্বীপে (Sagardwip) আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। শনিবার দুপুর দুটোয় আবহাওয়া দফতরের দেওয়া খবর অনুযায়ী, বর্তমানে দিঘা ও সাগরদ্বীপ উপকূল থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বুলবুল। তবে ঠিক কোন এলাকায় আছড়ে পড়বে বুলবুল, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। ক্রমশ শক্তি বাড়িয়েই দিঘা ও সাগরদ্বীপের উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।
নবান্নের (Nabbana) কন্ট্রোল রুম থেকে পরিস্থতির তদারকি করছেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন বিকেলে নবান্নে প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য প্রশাসনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রেখেছে নৌবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী। তবে প্রশাসনের দুশ্চিন্তা বেড়েছে দিঘা এবং সাগরদ্বীপ নিয়ে। কারণ এখনও পর্যন্ত এই দুই উপকূলেরই সবচেয়ে কাছে রয়েছে বুলবুল।
বর্তমানে কলকাতা থেকে বুলবুলের দূরত্ব ২০০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিম। এ ছাড়া ওড়িশা উপকূলের চাঁদবালি থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পারাদ্বীপ থেকে ১২৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, বালেশ্বর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় বুলবুল। ক্ষয়ক্ষতির উক্তি প্রশাসনের থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news