নীল রায়
যে স্লোগান নিয়ে পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে আন্দোলন করেন আব্দুল মান্নান,সুজন চক্রবর্তীরা। এবার সেই শব্দ বন্ধনী ব্যবহার করে দিল্লির বুকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদ দুপুরের বিমানে রাজধানীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি। বুধবার বিকেল তিনটে দিল্লির যন্তরমন্তরে “সেভ ডেমোক্রেসি” স্লোগান নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূল সুপ্রিমো। “সেভ ডেমোক্রেসি”, ছাড়াও তার শান্তিনিকেতনী ঝোলা থেকে আরও ৭তিনটি স্লোগান বের হবে এবারের দিল্লি সফরে। সেগুলি হল ”সেভ দি কনস্টিটিউশন”, “সেভ ফেডারেল স্ট্রাকচার” ও “সেভ ইন্ডিয়া”। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর ধর্নায় হাজির থাকবেন বিজেপি বিরোধী ১৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব ধরনায় যোগদানের ব্যাপারে নিশ্চিত আশ্বাস দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া থেকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, এনসিপি নেতা শরদ পাওয়ার, ডিএমকে নেত্রী কানিমোজি, লালু প্রসাদ যাদবের কনিষ্ঠপুত্র কথা আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ,বহুজন সমাজ পার্টির সতীশ মিশ্র প্রমুখ। প্রসঙ্গত গত ৬ ফেব্রুয়ারি ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না প্রত্যাহারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৩ ও ১৪ তারিখে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলেন। গত কয়েকদিন ধরে দিল্লিতে ধরনা দিচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সোমবার লখনউ রওনা হওয়ার আগে চন্দ্রবাবুর মঞ্চে এসে গরম বক্তৃতা করে যান এআইসিসি সভাপতি রাহুল গান্ধী। তবে মমতার মঞ্চে কংগ্রেসের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবে কিনা তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না বলেই রাজধানীর রাজনৈতিক মহল সূত্রে খবর। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “সেভ ডেমোক্রেসি” শব্দ নিয়ে ধরনা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “যিনি নিজেই ডেমোক্রেসির অর্থ জানেন না। যার দলেই ডেমোক্রেসি নেই। যার শাসন ক্ষমতায় ডেমোক্রেসি নেই। তার মুখে ডেমোক্রেসি শব্দ মানায় না।” যাদবপুরের বিধায়ক আরও বলেন, “নিঃসন্দেহে কেন্দ্রের বিজেপি সরকার আন ডেমোক্রেটিক। মুখ্যমন্ত্রী পারলে সেই সমস্ত বিষয় নিয়ে ধরনা দিক যা কেন্দ্রীয় সরকার ও তার মধ্যে গোপন চুক্তি হয়েছিল। সেগুলো না পেয়ে তিনি মেকি বিজেপি বিরোধিতায় নেমেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news