নীল রায়
সিবিআইয়ের সামনে কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারকে নিজের কথা বলতে পেরে বেশ তৃপ্তি দেখাল প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকে। সিবিআই তলব পেয়ে শনিবারই শিলং পৌঁছে গিয়েছিলেন তিনি। পরপর দুদিন সিবিআইয়ের জেরার সম্মুখীন হয়ে বেশ সন্তোষ প্রকাশ করেন কুণাল। সোমবার রাতে সিবিআই জেরা সেরে বেরিয়ে কুনাল বলেন, “আমাকে তদন্তের স্বার্থে ডাকা হয়েছিল। আমি এখানে এসেছি, তদন্তে শুরু থেকেই সহযোগিতা করে এসেছি। এখনও সহযোগিতা করছি। তদন্তে কী হবে সেটা পরের ব্যাপার। তদন্তের বিষয়ে আমি একটি কথাও বলব না।” এরপরই তিনি বলেন, “আমি শুধু এটুকু বলতে পারি। এতদিন পর রাজীব কুমারকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। এতদিন পর রাজীব কুমারকে আমার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এটাকেই আমি আমার নৈতিক জয় হিসেবে মনে করি।” প্রসঙ্গত, ২০১৩ সালে রাজ্য সরকার সারদা মামলায় সিট গঠন করে তদন্ত শুরু করলে গ্রেফতার হন কুণাল ঘোষ। বন্দীদশাতেই কুনালের অভিযোগ করেছিল, সিটের দায়িত্বপ্রাপ্ত ২ আধিকারিক তৎকালীন বিধান নগর কমিশনারেটের প্রধান রাজীব কুমার ও গোয়েন্দা বিভাগের প্রধান অর্ণব ঘোষ এর বিরুদ্ধে। প্রাক্তন রাজ্যসভার সাংসদ অভিযোগ এনেছিলেন, তদন্তের ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করা হয়েছে। প্রকাশ্যেই তিনি বহুবার রাজীব কুমারের মুখোমুখি হতে চাইলেও এতদিন তা সম্ভব হয়নি। কিন্তু এদিন শিলংয়ে সিবিআই দপ্তরে প্রায় দু’ঘণ্টা মুখোমুখি হন রাজীব- কুণাল। কুনালের দাবি অনুযায়ী এই সময় সিবিআইয়ের পাশাপাশি তারও বেশ কিছু প্রশ্নের মুখে পড়েছেন কলকাতা পুলিশের বর্তমান কমিশনার। আর এই ঘটনাটি নিজের নৈতিক জয় বলে দাবি করেছেন বিশিষ্ট সাংবাদিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news