ভাস্কর মান্না :
চীন ও আমেরিকার সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠল। এদিন দুটি মার্কিন জাহাজ নোঙ্গর ফেলে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে। যার ফলে চীন নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে এবং এলাকায় শান্তি বিঘ্নিত করতে আমেরিকার দিকে আঙ্গুল তুলল। অন্যদিকে আমেরিকা জানায়, আন্তর্জাতিক নিয়ম মেনে একটি দেশের দাবীকে চ্যালেঞ্জ করে এবং জলপথে চলাচলের অধিকার সংরক্ষিত করতেই এই যুদ্ধজাহাজ অবস্থান করছে।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে জলপথের বাণিজ্যিক অধিকার নিয়ে চীনের সঙ্গে অন্য দেশগুলোর বিবাদ বহুদিনের। চীন গায়ের জোরে সেই এলাকায় কর্তৃত্ব কায়েম করছে বলে অভিযোগ তাইওয়ান, ফিলিপিনস, ব্রুনেই, মালেশিয়া ও ভিয়েতনামের। এই অবস্থায় মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি কঠিন সমস্যার মধ্যে ফেলেছে চীনকে। তবে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এই প্রথম নয়। এর আগে পার্সেল দ্বীপপুঞ্জে ১২ নটিক্যাল মাইল এর মধ্যেই নোঙর ফেলেছিল মার্কিন যুদ্ধজাহাজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news