ওয়েব ডেস্কঃ
আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে লেখেন, “কার্গিলের চূড়ায় ভারতীয় সেনার জয়কে আজকে স্মরণ করার দিন। ভারতীয় সেনাকে সেলাম আমার তরফ থেকে।”
ভারতীয় সেনাকে স্মরণ করে প্রধানমন্ত্রী কার্গিল যুদ্ধের কয়েকটি ছবি টুইট করেন। তিনি লেখেন, “১৯৯৯ সালে কার্গিলে গিয়ে দেশের সেনাবাহিনীর সঙ্গে দেখা করেছিলাম। সেই অভিজ্ঞতার কথা আজও মনে আছে। ভারতীয় সেনাবাহিনীকে সেলাম জানাই।” পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আজ কার্গিলে গিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। দেখা করেন কার্গিলে শহীদ সেনাদের পরিবারের সঙ্গে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৬ জুলাই আজ থেকে ঠিক ২০ বছর আগে ভারতীয় সেনা কার্গিল যুদ্ধে জয়লাভ করেছিল। এই দিনটিকে গর্বের সঙ্গে স্মরণ করার জন্য প্রত্যেক বছরই ২৬ জুলাই গোটা দেশজুড়ে পালন করা হয় কার্গিল দিবস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news