নীল বণিক :
পঞ্চায়েত নিয়ে অমিত শাহের কাছে রিপোর্ট জমা করলেন মুকুল রায়। সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে রিপোর্ট পাঠালেন তিনি। দলীয় সূত্রের খবর দলের জয়, পরাজয় সব কিছুর বিবরণ এই রিপোর্টে দেওয়া আছে। শাসকের সন্ত্রাসের জেরে কত আসনে প্রার্থী দেওয়া যায়নি, রিপোর্টের প্রথম পাতাতেই তা উল্লেখ করেছেন মুকুল রায়। এছাড়া নির্বাচনের দিন কত বুথে এজেন্ট বসতে পারেনি তারও হিসেব দেওয়া হয়েছে। ভোটের গণনার দিনও বেশ কিছু আসনে জোড় করে জেতা প্রার্থীদের হারানো হয়েছে বলে অভিযোগ তুলেছিল রাজ্য বিজেপি। তার সুনির্দিষ্ট হিসেবও দিয়েছেন রাজনীতির চাণক্য। এমনকি রাজ্য প্রশাসনের ভূমিকাও রিপোর্টে উল্লেখ করেছেন বলে দলীয় সূত্রের খবর। পুরুলিয়া, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুরের বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মুকুল রায় রিপোর্ট পাঠিয়েছেন। ভোটের আগে ও পরে এই জেলা গুলির পুলিশ আধিকারিক রা কিভাবে শাসক দলকে সাহায্য করছেন তারই বিস্তারিত উল্লেখ আছে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news