নীল রায়
কংগ্রেসের দুর্গ চুরমার করতে, “বহরমপুরও চাই, জঙ্গীপুরও চাই, মুর্শিদাবাদও চাই।” সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় এভাবেই সমর্থন চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে মুর্শিদাবাদের ৩টি কেন্দ্র থেকেই জয় চাইছেন মমতা। তিনি বলেন, ‘রাম, বাম ও কংগ্রেস এক হয়েছে৷ বহরমপুর-জঙ্গিপুরে আরএসএস কংগ্রেসের হয়ে কাজ করছে। প্রণববাবু নাগপুরে গিয়েছিলেন। তাই তাঁর ছেলেকে জেতাতে জঙ্গিপুরে আরএসএস কংগ্রেসের হয়ে কাজ করেছে। যারাই সকালে কংগ্রেস, তারাই দুপুরে সিপিএম আর রাতে বিজেপি। রাম আর বাম, আর এখন মাঝখানে শ্যাম এসে জুটেছে। জগাই-মাধাই আর গদাইয়ের জোট হয়েছে’। মমতা আরও বলেন, ‘কংগ্রেস সিপিএমের কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই একে একে কংগ্রেস বিধায়করা আমাদের সঙ্গে আসছেন’। তৃণমূল নেত্রী বলেন, ‘মুর্শিদাবাদে সংগঠন বাড়াতে প্রচুর কাজ করেছে তৃণমূল। এই জেলা থেকে বিধায়ক ও পঞ্চায়েতের সব স্তরে তৃণমূলের জনপ্রতিনিধি রয়েছেন৷ জেলা পরিষদও আমাদের৷ কিন্তু সাংসদ নেই৷ তাই এবার পালটে দিন৷’ ৪২-এ-৪২ পেতে যে মুর্শিদাবাদের তিনটি আসনেই জয় প্রয়োজন তার এদিন বহরমপুরের মানুষের কাছে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news