ওয়েব ডেস্ক
আগামি সপ্তাহে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামি ১৩ ও ১৪ই ফেব্রুয়ারি দিল্লিতে ‘সংবিধান বাঁচাও’ মিছিল করবেন তিনি। বিজেপি বিরোধী জোটের বাকি দলগুলির সঙ্গে আলোচনা করেই এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেত্রী। লোকসভা ভোটের আগে বিজেপি সরকারকে চাপে ফেলতেই বিরোধী জোট রাজধানীতে এই মিছিল করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, মেট্রো চ্যানেলের সামনে ৪৫ ঘন্টার ধর্নায় মমতার পাশে দেখা গিয়েছিল বিরোধী জোটের বহু নেতাকে। কেজরিবাল, অখিলেশ যাদব, রাহুল গাঁধী, মায়াবতী, চন্দ্রবাবু নায়ডু, তেজস্বী যাদব, কানিমোঝি সকলেই হয় ফোনে নাহলে ধর্না মঞ্চে মমতার পাশে দাঁড়িয়ে তাঁর আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। আগামি সপ্তাহের মিছিলেও বিরোধী জোট নিজেদের ঐক্য প্রদর্শন করার সুযোগ কাজে লাগাবে বলে মনে হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news