Breaking News
Home / TRENDING / পরিবেশ কর্মীদের ভাবনায় সরস্বতী পুজো

পরিবেশ কর্মীদের ভাবনায় সরস্বতী পুজো

ভাস্কর মান্না

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণকে ঘিরেই উৎসবের মেজাজে, বছরভর নিজের মনকে ভাসিয়ে দেয় আপামর বাঙালি। এবার বাঙালির সেই দোরগোড়ায় কড়া নাড়ছে আরেকটি পার্বণ, সরস্বতী পূজা। ছোট থেকে বড়, সব বয়সীদের কাছে সমান জনপ্রিয় সরস্বতী পূজা। স্কুল, কলেজ থেকে বিভিন্ন জায়গায় আমরা সামিল হই বাগদেবীর আরাধনায়। আবার এই উৎসবেই কোথাও যেন আমাদের মনের অজান্তেই তৈরি হয়ে যায় একরাশ স্মৃতি।

স্মৃতি তো বটেই! কারণ সরস্বতী পূজা মানেই তো প্রেমের শুরু। সে প্রেম ফুটে ওঠে নানা ভাবে। কখনও দেবীর পায়ে অঞ্জলি দিয়ে। কখনও বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিয়ে, ঘুরে বেরিয়ে। কখনও আবার স্কুল, কলেজের ফিস্টে কবজি ডুবিয়ে খিচুড়ি খেয়ে। কিন্তু এতসব কিছুর মাঝেই আমাদের মনে রাখতে হবে, আমাদের পরিবেশের কথা। কারণ পরিবেশের ছত্রছায়ায় গড়ে উঠেছে আমাদের সভ্যতা। তাই আমাদের নজর রাখতে হবে, আমাদের প্রিয় পুজোতে আমরা পরিবেশের ক্ষতি করছি না তো?

যেহেতু পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি স্কুলের ছাত্র ছাত্রীরা এই পুজোতে অংশগ্রহণ করে। তাই শিক্ষা দপ্তর, পরিবেশ প্রেমীরা ছাত্র-ছাত্রীদের পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করতে এই পুজোকেই হাতিয়ার করেছে। কিভাবে? সরস্বতী পুজোতে স্কুলে স্কুলে যে খাওয়া-দাওয়া হয় তার জন্য অনেক স্কুলে ব্যবহৃত হয় থার্মোকলের থালা। এবার সেই থার্মোকলের থালা নিষিদ্ধ করে, স্কুলে স্কুলে শালপাতা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে পরিবেশ প্রেমীরা। তাদের মতে, পড়ুয়াদের ফি – বছরের রীতিতে বদল আনতে এবং পরিবেশ সম্পর্কে সচেতন করতে একেবারে স্কুল স্তর থেকে প্রস্তুতি শুরু করা দরকার। এছাড়া তাদের ধারণা যে, কোনও ‘ফিস্ট’ মানেই প্রচুর থার্মোকলের থালা বাটি আর প্লাস্টিকের গ্লাস এর ব্যবহার। ছোট থেকেই পরিবেশের পক্ষে ক্ষতিকর এই ধরনের জিনিস বর্জন শেখাতে স্কুল আদর্শ জায়গা। তাই এই পদক্ষেপ।

উল্লেখ্য, কিছুদিন আগে এ নিয়ে জেলায় জেলায় বিভিন্ন স্কুলে গিয়ে প্রচার অভিযান চালায় একটি পরিবেশ প্রেমী সংগঠন। সংগঠনের এক কর্তার কথায়, “শৈশবে পরিবেশ রক্ষার পাঠ নেওয়া জরুরি। তাছাড়া থার্মোকলের থালা বাটি বর্জনীয় বিষয় নয়, বিকল্প হিসেবে শাল পাতা ব্যবহারের উপকারিতা বোঝানো হচ্ছে।” অনেক জেলায় শালপাতার আকাল রয়েছে, তাই শালপাতার আকাল ঘোচাতে ঝাড়গ্রামের লোধাসুলি থেকে শালপাতা আমদানি করা হচ্ছে। সংস্থার উদ্যোগে পরিবেশ রক্ষার জন্য ওই সংগঠনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্কুলগুলি। মানিকপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল মন্ডল জানান, “প্রশংসনীয় উদ্যোগ। প্লাস্টিক নিয়ে আমরাও চিন্তিত। তবে শালপাতার ব্যবহার শুরু হলে, ভালোই হবে। তাছাড়া ছোট থেকেই পরিবেশ রক্ষার পাঠ পাবে তারা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *