ভাস্কর মান্না
আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আসছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁপ সভার অনুমতি মিলেছে বলেই বিজেপি সূত্রের খবর।
খড়গপুর গ্রামীণের মাতকাৎপুরের মাঠে জনসভা করবেন শিবরাজ। এই মাঠে সভা করার কথা ছিল পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। পরে সূচি বদলে ঠিক হয় ধর্মেন্দ্র নন, আসবেন শিবরাজ। তাই সভা স্থল পরিদর্শন করে জেলা বিজেপি নেতৃত্বের দাবি, বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করতে বাধা পেয়েছে বিজেপি। কখনও মাঠ নিয়ে সমস্যা, কখনও হেলিকপ্টার নামা নিয়ে সমস্যা। শিবরাজের ক্ষেত্রে তেমন কোনও সমস্যা এখনও পর্যন্ত দেখা যায়নি।
আবার অন্যদিকে, সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। এদিন সভাস্থলে তাঁর থাকা নিয়ে জল্পনা ছিল। কিন্তু বিজেপি জেলা সভাপতি জানিয়েছেন, আজকের সভায় শিবরাজ সিংহ চৌহান আসছেন। তবে ভারতী ঘোষের আসার সম্ভাবনা নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news