Breaking News
Home / TRENDING / আক্রান্ত বিজেপি কর্মীদের জন্য ত্রাণ শিবির কলকাতায়

আক্রান্ত বিজেপি কর্মীদের জন্য ত্রাণ শিবির কলকাতায়

নীল বণিক
শাসক দলের সন্ত্রাসের জেরে ৩০০র বেশি বিজেপি প্রার্থী বিজেপির সদর দফতরে আশ্রয় নিয়েছে। বসিরহাট, হাওড়া, হুগলী, নদীয়া, বীরভূম সহ সব জেলা থেকেই আক্রান্ত কর্মীদের বর্তমান ঠিকানা মুরলীধর লেন। তাঁদের থাকা, খাওয়া ও চিকিৎসার সমস্ত ব্যবস্থা রাজ্য বিজেপির তরফে করা হয়েছে। সারা কলকাতা জুড়েই দলের ঘর ছাড়াদের আশ্রয় দিতে ত্রাণ শিবির করছে রাজ্য বিজেপি। মাহেশ্বরী ভবন, কাঁকুড়গাছি, বেলেঘাটা, রাজরহাটেও নতুন করে ত্রাণ শিবির খুলেছে রাজ্য বিজেপি। সেই ত্রাণ শিবিরগুলিতেও তিল ধারনের জায়গা নেই। আক্রান্তদের সাহায্যে প্রত্যেকটি জেলায় ত্রাণ শিবির করা হয়েছে। সারা রাজ্য জুড়ে প্রায় ৩০০০ হাজারের কাছাকাছি ঘরছাড়া কর্মী রয়েছেন। দলের এত সংখ্যক কর্মীদের রক্ষা করাই রাজ্য বিজেপির কাছে বর্তমানে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *