নিজস্ব সংবাদদাতা
সময়ানুবর্তিতা ও সুরক্ষার জন্য পুরস্কৃত হল দক্ষিণ পূর্ব রেল। রেলের ৬৩তম বার্ষিকী উপলক্ষে ভোপালে আয়োজিত রেল সপ্তাহে দক্ষিণ পূর্ব রেলের চিফ সিগনালিং ও টেলিকম ইঞ্জিনিয়ার শ্যামল কুমার বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দেন রেলমন্ত্রী পিযুশ গোয়েল। এছাড়াও খড়গপুরে সিগনাল ইন্টারলকিংয়ের কাজ রেকর্ড টাইমে শেষ করায় পুরস্কৃত হল দক্ষিণ পূর্ব রেলের সিগনালিং বিভাগ।এবার রেলওয়ে সপ্তাহে বিশেষভাবে উল্লেখিত হল দ: পূ: রেলের বায়ো টয়লেটের উদ্যোগ। ২০১৭-১৮ আর্থিক বছরে দক্ষিণ পূর্ব রেলের মেল ও এক্সপ্রেস ট্রেনের ৪৭৩টি কোচে বায়ো টয়লেট লাগানো হয়েছে । একবছরে রেলের কোচে ৪০০ বায়ো টয়লেট লাগানোর লক্ষমাত্রা পেরিয়ে গিয়েছে দ:পূ: রেল। তবে এই সাফল্যের জন্য রেলযাত্রীদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেছেন দক্ষিণ পূর্ব রেলের কর্তারা। যাত্রীরা বায়ো টয়লেটের সঠিক উপযোগ করে সাফল্যে সাহায্য করেছেন বলে জানান তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং । পুরস্কৃত হন উত্তর রেলের জেনারেল ম্যানেজার বিশ্বেস চৌবেও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news