ওয়েব ডেস্ক
সিকিমে তুষারপাতে বিভিন্ন জায়গায় আটকে পড়া ২৮০০ জন পর্যটককে উদ্ধা র করেছে সেনা। আপাতত তাঁদের গ্যাঙ্গটকের বিভিন্ন সেনা ছাউনিতে রাখা হয়েছে। এদেঁর মধ্য ৯০ জন পর্যটক অসুস্থ বোধ করায় তাদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার থেকে সিকিমে তুষারপাতের জেরে ছাঙ্গু, না থুলা সহ বিভিন্ন জায়গায় আটকে পড়েন পর্যটকেরা। সিকিমের ইতিহাসে সবথেকে বড় উদ্ধারকার্য চালিয়ে সেনা পর্যটকদের উদ্ধার করে। আপাতত আজকে তুষারপাত না হওয়ায় বন্ধ রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দার্জিলিঙেও বরফ বৃষ্টির পর আজ পরিষ্কার আকাশ। বছরশেষের তুষারপাতে এইসব জায়গায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news