Breaking News
Home / TRENDING / যোগী রাজ্যে জনরোষে ফের নিহত পুলিশ

যোগী রাজ্যে জনরোষে ফের নিহত পুলিশ

ওয়েব ডেস্ক

যোগী রাজ্যে জনরোষে ফের আক্রান্ত পুলিশ। এবার উত্তর প্রদেশের গাজীপুরে নিষাদ পার্টির সমর্থকদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কনস্টেবলের। সুরেন্দ্র বৎস নামের ওই কনস্টেবলের মাথায় বিক্ষোভকারীদের ছোঁড়া পাথর এসে লাগায় তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, রাস্তা অবরোধ করায় নিষাদ পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় তারা। গণ্ডগোলের জায়গা থেকে মাত্র ১৫ কিমি দূরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ছিল। সেখান থেকে ফেরা সমর্থকদের ওপরও নিষাদ পার্টির সদস্যরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনায় নড়ে চড়ে বসেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলাশাসক ও পুলিশ সুপারকে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন তিনি। নিহত কনস্টেবলের পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *