Breaking News
Home / TRENDING / আইফোন-১১ সহ আরও দুটি মডেল ভারতে তৈরি করতে চলেছে অ্যাপেল

আইফোন-১১ সহ আরও দুটি মডেল ভারতে তৈরি করতে চলেছে অ্যাপেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

ভারতে আইফোন তৈরি করতে চলেছে অ্যাপেল। চেন্নাইয়ের ফক্সকন প্ল্যান্টে আইফোন-১১ তৈরি করার পরিকল্পনা করছে অ্যাপেল। ভারতে মোবাইল প্রস্তুতকারক হিসেবে এটিই সবচেয়ে বড় পদক্ষেপ। সংস্থা সূত্রে খবর, ভারত চিনের উপর নির্ভরতা কমাচ্ছে। ফলে ভারতের মতো বড় বাজার ধরতে মরিয়া অ্যাপেল।

বর্তমানে ভারতের বাজারে যে আইফোন-১১ চলছে তা চিনের তৈরি। এই ফোনের দামও বেশি। ভারতে আইফোন-১১ তৈরি হলে দাম ২২ শতাংশ কমবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ভারতে আইফোন তৈরি হলে মোদী সরকারের ‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগ আরও জোরালো হবে। 

তবে শুধু আইফোন-১১ নয়, বেঙ্গালুরুর ইউষ্ট্রনে আইফোন এসই তৈরির কথাও জানিয়েছে অ্যাপেল। সেপ্টেম্বরে ভারতে আইফোনের তিনটি মডেল লঞ্চ করেছে। তার মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে আইফোন-১১। ফলে চাহিদার কথা মাথায় রেখে অ্যাপেল ভারতেই তৈরি করতে চলেছে আইফোন-১১। শুধু আইফোন-১১ নয়, আইফোনের আরও দুটি মডেল আইফোন-এক্সআর, আইফোন-৭ ভারতে তৈরির চিন্তাভাবনা করছে অ্যাপেল। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *