Breaking News
Home / TRENDING / ভিসা জালিয়াতি – যুক্তরাষ্ট্রে ৩ চিনা নাগরিক গ্রেফতার

ভিসা জালিয়াতি – যুক্তরাষ্ট্রে ৩ চিনা নাগরিক গ্রেফতার

চ্যানেল হিন্দুস্থান ব্যুরো :

৪ জন চিনা নাগরিকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। চতুর্থ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই ৪ চীনা নাগরিক তারা যে চিনের সশস্ত্রবাহিনীর সদস্য সেই বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। তিনজনকে গ্রেফতার করা হলেও চতুর্থজন চিনের (China) সানফ্রান্সিসকো কনস্যুলেটে অবস্থান করছেন বলে এফবিআইয়ের ধারণা।

বিবিসি খবরে বলা হয়েছে, এফবিআই যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে বসবাসরত আরও বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে। চিনের সেনাবাহিনীর সঙ্গে যাদের অঘোষিত সংযোগ রয়েছে। মার্কিন প্রসিকিউটররা বলছেন, চিনের পরিকল্পনা হলো সেনাবাহিনীর বিজ্ঞানীদের যুক্তরাষ্ট্রে পাঠানো। জাস্টিস ডিপার্টমেন্টের অ্যাটর্নি জন সি ডিমার্স এক বিবৃতিতে বলেন, চীনের পিপল’স লিবারেশন আর্মির সদস্যরা গবেষণা ভিসার জন্য আবেদন করছেন সামরিক বাহিনীর সঙ্গে তাদের সম্পর্ক লুকিয়ে। এটি আমাদের মুক্ত সমাজের সুযোগ নিতে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকির মুখে ফেলতে চীনের কমিউনিস্ট পার্টির আরেকটি পরিকল্পনা। এক চীনা বিজ্ঞানী সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়ার পর এই গ্রেফতারের ঘটনা ঘটলো। এ ছাড়া গ্রেফতারের একদিন আগে যুক্তরাষ্ট্র হউস্টনে চিনা মিশন বন্ধের নির্দেশ দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *