Breaking News
Home / TRENDING / মুকুলের নয়া চাল, কী দান দেবেন মমতা!

মুকুলের নয়া চাল, কী দান দেবেন মমতা!

নীল বণিক

আসন্ন লোকসভা ভোট পিছিয়ে দেবার দাবি জানালেন মুকুল রায়। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই দাবি জানান তিনি। মুকুল রায় বলেন, বাংলার এই প্রশাসন দিয়ে ভোট সম্ভব নয়। রবিবার রাজ্যজুড়ে যুব মোর্চার বিশ্বসংকল্প দিবস পালন করতে দেয়নি পুলিশ। বিজেপির কর্মসূচী ভন্ডুল করে রাজ্য সরকার সম্পূর্ন অগণতান্ত্রীক কাজ করেছেনবলে জানান মুকুল রায়। সেই কারনেই রাজ্য সরকারের এই প্রশাসন দিয়ে রাজ্যে লোকসভা ভোট সম্ভব নয় বলেই মনে করেন তিনি। মুকুল রায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বলেন, আগে সারা দেশের ভোট হোক। তারপর বাংলায় ভোট করার চিন্তাভাবনা শুরু করুক কমিশন। বিজেপির দাবি মেনে রাজ্যে ভোট না হলে কমিশন অফিসের সামনে ধর্নায় বসবে তারা। মানুষের গণতান্ত্রীক অধিকার সুনিশ্চিত করতেই রাজ্য বিজেপি ২০০৯ সালে তৃণমূলের মতো ধর্নায় বসা হবে বলে জানান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *