নিজস্ব প্রতিনিধি।
কোনও রাজনৈতিক দল কাউকে প্রার্থী হিসাবে দাঁড় করালে ওয়েবসাইটে অবশ্যই জানাতে হবে, প্রার্থীর নামে কোনও অপরাধমূলক অভিযোগ আছে কিনা। এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দল তাঁকে কেন প্রার্থী করেছে, তার স্বপক্ষেও যুক্তি দেখাতে হবে। বৃহস্পতিবার এক মামলায় এমনি রায়দান করেছে দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)।
সুপ্রিম কোর্টের নির্দেশে আরও বলা হয়েছে, কাউকে প্রার্থী মনোনীত করার ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় তথ্য ওয়েবসাইটে পেশ করতে হবে দলের সোশ্যাল মিডিয়ায়। নতুবা সংবাদপত্রে জানিয়ে দিতে হবে, প্রার্থীর নামে কোনও ক্রিমিন্যাল কেস রয়েছে কিনা। প্রার্থী মনোনয়নের ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে তাঁর ক্রিমিন্যাল রেকর্ড সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। কোনও রাজনৈতিক দল যদি এমন না করেন, তারা আদালত অবমাননার দায়ে পড়বে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news