ওয়েব ডেস্কঃ
সোমবার সকালে উত্তর প্রদেশের আগ্রায় বাস উল্টে মৃত্যু হল কমপক্ষে ২৯ জনের, আহত হয়েছেন প্রায় ২০ জন মানুষ। জানা যাচ্ছে, লখনৌ থেকে দিল্লির দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নালায় পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, লখনৌ থেকে যমুনা এক্সপ্রেস ধরে দিল্লির দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায় বাসটি। এই বড় দুর্ঘটনার ফলে এক শিশু এক মহিলাসহ ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি যমুনা এক্সপ্রেস ধরে খুব দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ৩০ ফুট নীচে নালায় পড়ে যায়। এর ফলে এই বড়সড় দুর্ঘটনাটি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news