Breaking News
Home / TRENDING / অলীকের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল ভাঙড়ে

অলীকের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল ভাঙড়ে

নিজস্ব সংবাদদাতা, ভাঙড়ঃ
জমি আন্দোলনকারীদের অন্যতম নেতা অলীক চক্রবর্তীর নিঃশর্ত মুক্তির দাবীতে রবিবার বিকেলে এক মহা মিছিলের ডাক দেয় জমি কমিটির সদস্যরা। এদিন বক ডোবা মোড় থেকে শ্যামনগর মোড় পর্যন্ত মিছিল করে জমি কমিটির সদস্যরা। শ্যামনগর মোড়ে মিছিল শেষের পর সেখানে একটি সভাও করেন জমি কমিটির সদস্যরা। মূলত ভাঙড়ের মাটি থেকে পাওয়ার গ্রিড সরানো সহ আরাবুল অনুগামীদের গ্রেফতার ও তাদের শাস্তির দাবি ও অলীক চক্রবর্তীর মুক্তির দাবীতে এদিনের মিছিল ও জনসভা সংগঠিত করেন জমি কমিটির সদস্যরা। এদিনের সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের সভা থেকে জমি কমিটির সদস্যরা কার্যত সরকারকে নতুন করে হুঁশিয়ারি দেন। এদিনের মিছিলে ও জনসভায় জমি কমিটির সদস্যদের সঙ্গে যোগ দেন সমীর পুততুন্ড, অনুরাধা দেব, মন্দাক্রান্তা সেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *