নীল বণিক
মুর্শিদাবাদের ইউরেনিয়াম পাচারের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রবিবার সোশাল মিডিয়ায় ট্যুইট করে ইউরেনিয়াম পাচার কাণ্ডে জাতীয় তদন্তকারী সংস্থার তদন্তের দাবি জানান তিনি। তিনি জানান, মূর্শিদাবাদে ইউরেনিয়াম পাচার করতে গিয়ে বিএসফের হাতে আটক হয়েছিল কয়েকজন চোরা চালানকারী। কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের পুলিশ দিয়ে এই ঘটনার তদন্ত সম্ভব নয় বলে মনে করেন অধীর রঞ্জন চৌধুরী। ইউরেনিয়াম ধাতু অত্যন্ত রেডিওঅ্যাক্টিভ এবং এটি পরমাণুর মতো বোমা তৈরি করতে ব্যবহৃত হয়। ফলে বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news