ওয়েব ডেস্কঃ
আগামী ৫ বছরে ভারতীয় অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৩ লক্ষ কোটি টাকা ) ছাড়িয়ে যাবে বলে, বেশ কয়েক বছর ধরে বলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রীর সেই সুর শোনা গেল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গলায়। তবে এর কৃতিত্ব হিসেবে তিনি আগের সরকারগুলির মজবুত অর্থনীতির কথা উল্লেখ করেছেন।
শুক্রবার দিল্লিতে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, আর্থিক ও সামাজিক দিক থেকে ভারত অনেক এগিয়ে যাচ্ছে। কারণ স্বাধীনতার পর ভারতবাসী এর জন্য অনেক চেষ্টা চালিয়ে গিয়েছে। তাঁর কথায়, “আগামী ৫ বছরের মধ্যে ভারত ৫ ট্রিলিয়ন ডলার অর্থব্যবস্থার দেশে পরিণত হবে। কিন্তু এর জন্য ব্রিটিশ মুক্ত ভারতবাসীর অবদান অনেক। আমরা জিরো থেকে ভারতীয় অর্থ ব্যবস্থাকে ১.৮ ট্রিলিয়ন ডলারে নিয়ে এসেছি। যাঁরা কংগ্রেসের ৫৫ বছরের শাসন দেখেছে, তাঁরা বুঝতে পারবে, স্বাধীনতার আগে কী ছিল এবং স্বাধীনতার পর ভারতে কংগ্রেসের ভূমিকা কতখানি।”
সমৃদ্ধ ভারত ফাউন্ডেশনের বৈঠকে তিনি আরও বলেন, “পঞ্চবার্ষিকী যোজনার অর্থ ব্যবস্থা, স্বাস্থ্য এবং শিক্ষার উন্নতি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এর ফলে মানুষ আরও এগিয়ে এসেছে। পাশাপাশি তিনি বলেন, “তবে আমি এই কথার সঙ্গে একমত যে, শুধুমাত্র ভারতের বিকাশের জন্য একা কংগ্রেস সরকারের ভূমিকা নেই, সেখানে সবারই ভূমিকা রয়েছে।” তিনি বলেন, মাটির স্তর থেকে কাজ করে নিরন্তর প্রয়াসের ফলে আজ ভারত মঙ্গলযান তৈরি করেছে। কোনো যাদুতে চট করে তৈরি হয়ে যায়নি। আমার দৃষ্টিতে ভারত সর্বদা ভৌতিক দিক থেকে বিজয় লাভ করেছে, আধ্যাত্মিক দিক থেকে নয়। আমরা বিশ্বাস আছে আগামী দিনেও ভারত এর বাইরে থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news