Breaking News
Home / TRENDING / মালদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে

মালদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, মালদা:

 

ক্লাসরুমের মধ্যে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে পুরাতন মালদার জিকে হাইস্কুলে। অভিযোগ, ওই স্কুলের ইতিহাসের শিক্ষক সঞ্জীব গুহ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরেই উত্যক্ত করছিলেন। গত সোমবার ওই ছাত্রীকে ফাঁকা ক্লাসরুমে ডেকে নিয়ে গিয়ে আপত্তিকর ভিডিও দেখান ও  শ্লীলতাহানি করেন।

 

এই ঘটনায় ওই শিক্ষককে শোকজ করে ও সাময়িক বরখাস্ত করা হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা স্কুল কর্তৃপক্ষ। তবে বিষয়টি জানাজানি হতেই বাচামারি কলোনিতে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা। কুশপুতুল দাহ করা হয় ওই শিক্ষকের। তার বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অন্যান্য অভিভাবক ও পড়ুয়ারা ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছে। বৃহস্পতিবার মালদা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক সঞ্জীব গুহ গা ঢাকা দিয়ে রয়েছেন। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *