Breaking News
Home / TRENDING / অযোধ্যা রায় : মুখ খুললেন ভাইয়াজি, পরামর্শ মোদিকেও

অযোধ্যা রায় : মুখ খুললেন ভাইয়াজি, পরামর্শ মোদিকেও

ওয়েব ডেক্সঃ

সমাজের ঐতিহ্য ও বিশ্বাস শুধুমাত্র সংবিধান অনুযায়ী চলতে পারে না। রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক সুরেশ  ভাইয়াজি জোশী বলেন, “হিন্দু বিশ্বাসের সঙ্গে জড়িত এমন অনেক বিষয়ে আদালতের বলা উচিত।”

এদিন মধ্যপ্রদেশে গ্বয়ালিয়রে  অখিল ভারতীয় প্রতিনিধি সভায় ভাইয়াজি বলেন, “হিন্দু সমাজের ঐতিহ্য ও সুরক্ষার জন্য সংবিধান সংশোধন করবে সংঘ।”  তিনি আরও বলেন, “আমি সম্মত হচ্ছি যে, সংবিধানের নিজস্ব ক্ষমতা আছে কিন্তু শুধুমাত্র সংবিধানের উপরই নির্ভর করে সমাজ চলে না।”

সংঘের মত অনুসারে,  দীপাবলী ও জালিকাট্টুর মতো উৎসবে আদালতের নিষেধাজ্ঞা জারি করার ক্ষেত্রে, হিন্দু সংস্কৃতির ওপর ষড়যন্ত্রের অভিযোগ উঠে আসে। তারা জানায়,  “আদালতের নির্দেশ মেনে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যকে বাদ দিয়ে কেরলে শবরীমালা মন্দিরে সকল মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছে সংঘ।

তিনি আরও বলেন, “আমরা বলেছি যে, যারা হিন্দু নয়, যারা ভারতীয় নয়, তারাই এসব প্রশ্ন বারবার আদালতের সামনে উত্থাপন করছে। আর হিন্দু বিশ্বাসকে আক্রমন করছে। অতএব, এটি একটি ষড়যন্ত্র।” পাশাপাশি তিনি বলেন, “আমরা মনে করি সমাজ, সংবিধানের থেকে অনেক বেশি ঐতিহ্য ও বিশ্বাসের ভিত্তিতে কাজ করে। সামাজিক আধ্যাত্মিক ও ধর্মীয় ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে যা বিচার ব্যবস্থার পথকে আরও সুদৃঢ় করবে।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন,  সংবিধানের ৩৫ এ ধারার ওপর সরকারের নজর রাখা উচিত। যাতে করে ৩৭০ ধারার পুরনো রায়কে আবার পূর্ণবিবেচনা করা যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *