Breaking News
Home / TRENDING / পথ নিরাপত্তা সপ্তাহঃ পুলিশ নন, কিন্তু কসবায় ট্রাফিক সামলাচ্ছেন এঁরাই

পথ নিরাপত্তা সপ্তাহঃ পুলিশ নন, কিন্তু কসবায় ট্রাফিক সামলাচ্ছেন এঁরাই

নিজস্ব সংবাদদাতা

‘পথ নিরাপত্তা সপ্তাহ’ শুনতে যতই রসকসহীন হোক না কেন, যে কোনও রাজ্যের পুলিশের কাছেই ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ অত্যন্ত চ্যালেঞ্জিং। পথ দুর্ঘটনা কমাতে চালক ও পথচারী, দুয়ের জন্যই চলে নানারকম প্রোগ্রাম। তবে এবার কসবা ট্রাফিক পুলিশের ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ এর উদ্যোগ উল্লেখনীয়। এবার এই ট্রাফিক এলাকায় বিভিন্ন গাড়ি ও বাস চালকদের দিয়েই যান চলাচল সামাল দেওয়া হচ্ছে। অফিস টাইমের রেষারেষি থেকে শুরু করে সিগন্যাল না মেনেই রাস্তা পারাপার-১১ থেকে ১৫ই মার্চ সামলাবেন এই ট্রাফিক পুলিশবেশী চালকরাই। পুলিশের আশা, এই ৬দিনের অভিজ্ঞতার পর স্টিয়ারিংয়ের পিছনে বসে ভুল করার আগে চালকেরা দুবার ভাববেন। আর যাঁরা এ ক’দিন আইন ভাঙছেন, তাদের কী হবে? তাদের একটি কাগজে নাম-ঠিকানা-গাড়ির নম্বর লিখে মুচলেখা জমা দিতে হবে।

কসবা এলাকাজুড়ে এসপ্তাহে যে চালকেরা ট্রাফিক সামলাচ্ছেন, তাদের থেকে একটি ফিডব্যাক ক্লাসও নেওয়া হবে। এই উদ্যোগ তাদের উপকারে লাগল কিনা তাও জানবে ট্রাফিক পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *