ওয়েব ডেস্ক
দিল্লি কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন অজয় মাকেন। বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। স্বাস্থ্যজনিত কারনেই সিদ্ধান্ত বলেই জানিয়েছেন মাকেন। এর আগেও স্বাস্থ্যজনিত কারনে পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন মাকেন। কিন্তু তখন তাঁর ইস্তফা গ্রহণ করেনি হাইকমান্ড। এদিন সকালে নিজেই সোশাল মিডিয়ায় ট্যুইট করে পদত্যাগের কথা জানান। মাকেন লেখেন, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস প্রধান হিসেবে দিল্লির কংগ্রেস কর্মীদের থেকে অনেক ভালবাসা ও সম্মান পেয়েছেন। সাহায্য ও সমর্থন পেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীরও। তাই এই কঠিন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না। তবে তাঁর সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য তিনি চির কৃতজ্ঞ। কংগ্রেস সূত্রের খবর, মাকেনের জায়গায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষিতকে আনা হতে পারে। লোকসভা নির্বাচনের আগে অভিজ্ঞ শীলা দিক্ষিতের হাতেই দিল্লির দায়িত্ব দিতে পারে কংগ্রেস হাইকমান্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news