Breaking News
Home / TRENDING / লকডাউনের দিন পশ্চিমবঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখবে রেলমন্ত্রক

লকডাউনের দিন পশ্চিমবঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখবে রেলমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

আগামীকাল পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউনের (Lockdown) দিনগুলোয় বন্ধ থাকবে ট্রেন ও বিমানের যাবতীয় পরিষেবা। এ বিষয়ে প্রথমে রাজি না হলেও, পরে নবান্নের আবেদন মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে আগস্টের ৭ দিন, যে দিনগুলোয় রাজ্যে সম্পূর্ণ লকডাউন, সেই দিনগুলোয় রাজ্যের কোনও স্টেশন থেকে কোনও ট্রেন চলাচল করবে না। বাইরে থেকে কোনও ট্রেনও এ রাজ্যে থামবেও না। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ‘ব্রেক দ্য চেন’ ফর্মুলায় এই লকডাউনকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছে নবান্ন (Nabanna)।

যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেগুলঘ হল –

আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস

১) হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস

২) আপ ও ডাউন হাওড়া-বারবিল স্পেশ্যাল

৩) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল

৪) শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস

৫) হাওড়া-ভুবনেশ্বর স্পেশ্যাল

৬) যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস

৭) হাওড়া-যশোবন্তপুর স্পেশ্যাল

৮) বাতিল শালিমার-পাটনা দুরন্ত স্পেশ্যাল এক্সপ্রেস।

প্রসঙ্গত, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশন থেকে এই ট্রেনগুলি ছাড়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে যাবতীয় ট্রেন চলাচল বুধবার স্থগিত করে দেওয়া হয়েছে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *