Breaking News
Home / TRENDING / অনুপম সিংহ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ত্রী মনুয়া ও তাঁর প্রেমিক

অনুপম সিংহ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন স্ত্রী মনুয়া ও তাঁর প্রেমিক

ওয়েব ডেস্কঃ

 

অনুপম সিংহ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হলেন মনুয়া সিংহ ও তাঁর প্রেমিক অজিত। বৃহস্পতিবার বারাসাত আদালত ওই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। পরকীয়ার জেরে হৃদয়পুরে নিজের বাড়িতে স্ত্রী মনুয়া ও তার প্রেমিক অজিতের হাতে খুন হন অনুপম সিংহ। ওই ঘটনায় পুলিশ গ্রেফতার করে মনুয়া ও তাঁর প্রেমিক অজিতকে। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল অনুপমের পরিবার।

 

এদিন বারাসাত আদালত ৩০২ ও ১২০- এর বি ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। ঘটনার ২৩ মাস পর অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলায় দোষী সাব্যস্ত করে বারাসাতে ফাস্ট ট্রাক কোর্ট।  আদালত জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে শুক্রবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *