Breaking News
Home / TRENDING / ‌হার্দিক, রাহুল ফের শিরোনামে। জানুন ক্লিক করে

‌হার্দিক, রাহুল ফের শিরোনামে। জানুন ক্লিক করে

তীর্থ মাহাতো
নির্বাসন উঠতেই স্বস্তির খবর বয়ে নিয়ে এল। যাতে দুজনেই হাফ ছেড়ে বাঁচলেন। একজন হলেন হার্দিক পাণ্ডিয়া, অন্যজন লোকেশ রাহুল। ভারতীয় দলে ফিরছেন হার্দিক পাণ্ডিয়া। অন্যদিকে, রাহুলকে সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় এ দলে। বিসিসিআই মেল করে এ খবর জানিয়েছে শুক্রবার। জানানো হয়, হার্দিক নিউজিল্যান্ড সিরিজেই দলে ফিরছেন। টি–টোয়েন্টি–র দলে থাকবেন। তিরুবনন্তপুরমে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচ খেলবেন রাহুল। ভারতীয় এ দলের হয়ে। বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে মেল করে জানানো হয়েছিল, দুই ক্রিকেটারের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তারপর থেকে হার্দিকের দলে ফেরা নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটাই সত্যি হল। ধাক্কা কাটিয়ে উঠে ছন্দে ফেরাই লক্ষ্য দুজনের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *