তীর্থ মাহাতো
বদলার ডার্বি খালিদ জামিলের কাছে। আত্মবিশ্বাসী তিনি। এ দিন যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে দলকে নিয়ে অনুশীলন করান খালিদ। তিনি ইস্টবেঙ্গলের শক্তি জানেন। আগের ডার্বি টিভিতে বসে দেখেছেন। ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন, ইস্টবেঙ্গল আক্রমণাত্মক ফুটবল খেলবে। তা রুখতে হবে। অ্যাটাকারদেরও গোল বঁাচাতে বলেছেন। এ দিন সাংবাদিক সম্মেলনে খালিদ বলেন, ‘ডার্বির জন্য প্রস্তুত আমি। এটা কোনও বদলার ডার্বি নয়। বড় ম্যাচ যে কোনও কোচই চায় জিততে। আমিও তাই চাই।’ ইস্টবেঙ্গলের কোনও ব্যক্তিগত ফুটবলার নয়, গোটা টিমকেই সমীহ করছেন খালিদ। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল ভাল দল। আমাদের সতর্ক থাকতে হবে। ওদের খেলা দেখেছি। শক্তি–দুর্বলতা জানি। তবে, ওদের নিয়ে নয়, আমরা আমাদের নিয়ে বেশি ভাবছি।’ ডার্বিতে হুড়মুড় করে আক্রমণে গিয়ে গোল হজম করতে নারাজ খালিদ। বলছেন,‘আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। গোল তো করতেই হবে। তবে তার আগে গোল বঁাচাতে হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news