নিজস্ব সংবাদদাতা :
মিউজিক সিস্টেমে রবীন্দ্র সঙ্গীত বাজছে। চারিদিক বেলুনে সাজানো। ক্লাবের দিকপাল কর্তা, কোচ ফুটবলারদের ছবি রাখা।
এক কথায় যেন পুনর্মিলন উৎসব। খিদিরপুর স্পোর্টিং ক্লাবের শতবর্ষ অনুষ্ঠান যেন সুন্দর স্বর্নালী সন্ধ্যা এনে দিল। অতীত–বর্তমান মিলে গেল। রবিবার সন্ধ্যায় রোটারি সদন ভাসল আবেগ, নস্ট্যালজিয়ায়। চুনী গোস্বামী প্রদীপ জ্বালিয়ে প্রজ্জ্বলন করেন। তঁার হাত দিয়ে প্রাক্তনরা সংবর্ধনা দেওয়া হয়। চুনী গোস্বামীর উদ্বোধন হয় ক্লাবের স্মারক গ্রন্থের। প্রাক্তন ফুটবলার সাহু মেওয়ালালের পরিবারের তরফে ক্লাবকে স্মারক দেওয়া হয়। ক্লাবে খেলে যাওয়া সব প্রাক্তন ফুটবলার সংবর্ধিত হন। সবাই মিলে এক ঘরোয়া অনুষ্ঠানে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, অতীতের পুরনো গল্প। সবাই যেন ফিরে যাচ্ছিলেন যে যার নিজেদের খেলোয়াড় জীবনে। মনে পড়ে যাচ্ছিল নানান স্মৃতি। এই খিদিরপুর ক্লাবে খেলে অনেক ফুটবলারর ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। বলা হত, ভুতো দা–র ক্লাবে খেললে তবেই ভারতে খেলার সুযোগ পাওয়া যাবে। দেখে নিন অনুষ্ঠানের ভিডিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news