পার্থসারথি পাণ্ডা
ঔপনিবেশিকতার সূত্রে ফ্রান্সের সঙ্গে আমাদের আলাপ সেই সতের শতকেই।
তারপর ধীরে ধীরে ফরাসি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গেও আমাদের আলাপ হল।
আঠেরো শতকের শেষে ফ্রান্স আবিষ্কার করল পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন
মাধ্যম, সিনেমা। সিনেমা তৈরির জন্য সহজ ব্যবহারযোগ্য ক্যামেরা তৈরি করলেন
সেই দেশের এক ভদ্রলোক, নাম, লুই লুমিয়ের।

সঙ্গে সঙ্গে এক মিনিট দৈর্ঘের ছবি
বেশ কিছু ছবি তিনি তৈরি করে ফেললেন। তাঁর প্রথম ছবি ‘ওয়ারকারস লিভিং দ্য
লুমিয়ের ফ্যাক্টরি’। কারখানার শ্রমিকেরা গেট দিয়ে বেরিয়ে আসছে, একটা শটে
এটাই ছিল এক মিনিটের একটি ছবি। শুধু এটুকু দেখার জন্যই মানুষের কৌতূহলের
অন্ত ছিল না তখন। এতদিনের স্থিরছবি, এবার হেঁটে বেড়াচ্ছে, এটাই ছিল তাঁদের
কাছে বড় আশ্চর্যের! সেই আশ্চর্য জিনিসের সঙ্গেও আমাদের আলাপ করাল
ফ্রান্স। ১৮৯৭ সাল নাগাদ বোম্বাইতে ছবির প্রদর্শনী করতে এলেন লুই লুমিয়ের।
লুমিয়েরের ছবি দেখে বোম্বাইয়ের এক ফটোগ্রাফার এই নতুন মাধ্যমটির প্রতি
এতটাই আকৃষ্ট হলেন যে, লুমিয়েরের কাছ থেকে একটা ক্যামেরাই কিনে ফেললেন।
ভদ্রলোকের নাম, হরিশচন্দ্র সখারাম ভাটভাদেকর। তিনিই এদেশের প্রথম
সিনেমাটোগ্রাফার। তাঁর তৈরি দেশের প্রথম চলমান ছবি, ঝুলন্ত উদ্যানে আয়োজিত
কুস্তির লড়াই।
তারপর পাঁচের দশকে ভারতীয় সিনেমায় যে নয়া বাস্তবতা এলো, সেও ফ্রান্সের ‘নিউ
ওয়েভ’ আন্দোলনের হাত ধরে। ভারতের সিনেমা এক নতুন পথের সন্ধান পেল।
ভারতীয় সিনেমায় ফরাসী যোগসূত্রের একটি ঝলক এবং লুমিয়েরের ছবির টুকরো
টুকরো প্রদর্শনী দেখতে পাবেন বইমেলার থিম কান্ট্রি ফ্রান্সের স্টলটিতে গেলেই।
প্রদর্শনীটি দেখার জন্য প্রতিদিনই স্টলটিতে বেশ ভিড় জমছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news