Breaking News
Home / TRENDING / ফের মহারাষ্ট্রে ক্ষমতায় আসছে বিজেপি, হাতছাড়া হতে পারে হরিয়ানা

ফের মহারাষ্ট্রে ক্ষমতায় আসছে বিজেপি, হাতছাড়া হতে পারে হরিয়ানা

নিজস্ব প্রতিবেদন:

 

সকাল থেকেই চলছে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোট গণনা। মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা জোট কংগ্রেস ও এনসিপি জোটের থেকে অনেক এগিয়ে রয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্রে ১০১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, শিবসেনা এগিয়ে রয়েছে ৬৪টি আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ৪০টি আসনে, এনসিপি এগিয়ে রয়েছে ৫১টি আসনে। এখনও পর্যন্ত ১২ রাউন্ড গণনা শেষ হয়েছে মহারাষ্ট্রে। এই অবস্থায় মহারাষ্ট্রে পুনরায় বিজেপি-শিবসেনা জোটই সরকার গড়তে চলেছে। 

 

অন্যদিকে হরিয়ানায় বিধানসভা ফলাফল এখনও পর্যন্ত ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। ১২ রাউন্ড শেষে হরিয়ানায় বিজেপি এগিয়ে রয়েছে ৪১টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯টি আসনে এবং জেজেপি ১১টি আসনে। এই রাজ্যে সরকার গড়তে প্রয়োজন ৪৬টি আসন, কিন্তু তা থেকে বিজেপি কিছুটা পিছিয়ে রয়েছে। এই রাজ্যে অবস্থার জন্য মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তিনি বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে বিপক্ষে সুবিধা পাইয়ে দিয়েছে। 

 

শেষ মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, খট্টরকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। দুপুর ২টো নাগাদ দিল্লিতে আসবেন তিনি। তাঁর সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এদিকে হরিয়ানায় জেজেপি-কে নিয়ে সরকার দাবি করছে কংগ্রেস। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিংহ হুডা শীঘ্রই সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। কংগ্রেসের সরকার গড়ার দাবিকে উড়িয়ে দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের থেকে আমাদের আসন সামান্য কিছু কম রয়েছে। যেসব নির্দল প্রার্থী বিজেপি ছেড়ে জয়ী হয়েছেন। তারা আবার বিজেপিতে ফিরে আসবে। 

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *