Breaking News
Home / TRENDING / এড়িয়ে চলুন ভালভ যুক্ত এন-৯৫ মাস্ক, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

এড়িয়ে চলুন ভালভ যুক্ত এন-৯৫ মাস্ক, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মাস্ক বা মুখাবরণ কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একইসঙ্গে এ বিষয়ে পরামর্শ জানিয়ে সমস্ত রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই চিঠিতে জানানো হয়েছে, কোভিড মহামারী সংক্রমণ রুখতে মাস্কের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। তাই সমস্ত মানুষ যাতে মাস্ক ব্যবহার করেন সেই দিকে নজর দিতে হবে।    

তবে মাস্ক ব্যবহারে প্রয়োজনীয় কতকগুলি সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে এর সুফলের পাওয়া যাবে না। অনেকে এন-৯৫ (N-95) মাস্ক ব্যবহারে ওপর জোর দিচ্ছে। এতে নাকি ভাইরাস আটকানো যায়। স্বাস্থ্যমন্ত্রকের যুক্তি, ভালভ যুক্ত এন-৯৫ মাস্ক ব্যবহার একেবারেই উচিত নয়। এতে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। এই মাস্কের ভালভে ভাইরাস লুকিয়ে থাকতে পারে। তাছাড়া পরিষ্কার করার সময় এই ভালভের ভিতর ভালো করে পরিষ্কার করা হয় না। তাই যতটা সম্ভব এই মাস্ক ব্যবহার না করাই ভালো। পরিবর্তে দ্বিস্তর কাপড়ের আবরণ যুক্ত যে কোনও মাস্ক ব্যবহার করা যেতে পারে। তবে সেই মাস্কগুলো ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় কয়েকটি সতর্কতা নেওয়া জরুরি। সে বিষয়েই পরামর্শ জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে:-

১) করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়ির বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করতে হবে। 

২) সাধারণ মানুষ বাড়িতে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন। কিন্তু স্বাস্থ্যকর্মীরা, বিশেষ করে যারা করোনা আক্রান্তদের সংস্পর্শে যাচ্ছেন, তাদের সবাইকে পিপিই বা বর্মবস্ত্র পরতে হবে। 

৩) একজন ব্যক্তির কমপক্ষে দুটো মাস্ক থাকা উচিত। একটি পরিষ্কার করলে অন্যটি ব্যবহার করতে হবে। 

৪) বাড়িতে তৈরি মাস্কগুলো পরিষ্কার কাপড় দিয়ে তৈরি করতে হবে। এমনভাবে তৈরি করতে হবে যাতে নাক ও মুখ পুরোপুরি ঢাকা পড়ে। 

৫) একটি মাস্ক শুধুমাত্র একজনই ব্যবহার করতে পারবে। অন্য কেউ সেই মাস্ক ব্যবহার করবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *