চ্যানেল হিন্দুস্থান ব্যুরো :
২৯ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের সীমিত আকারের হজ। করোনা ভাইরাস (Coronavirus) মহামারি পরিস্থিতিতে এবারের হজ সীমিত আকারে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুলাই থেকে এবারের হজ শুরু হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়। সাধারণত প্রতিবছর প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশগ্রহণ করেন। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে মাত্র এক হাজার মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। তবে বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে যে এবারের হজে অংশ নিচ্ছে ১০ হাজার মুসল্লি। শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারীরা এবারের হজ পালন করতে পারবেন। সৌদির বাইরের কোনো দেশ থেকেই এবারের হজে কেউ অংশ নিতে পারছেন না।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় (Saudi Arabia Haj Ministery) জানিয়েছে, পবিত্র নগরী মক্কায় প্রবেশের আগে এবং হজের পর মুসল্লিদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমন বাড়তে থাকায় গত মাসে খুব সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে বলা জানায় সৌদি সরকার। হজ এবং উমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর আনুমানিক ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news