চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গের চার উপ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি। সব ক্ষেত্রেই নতুন প্রার্থীদের ওপর আস্থা রাখল গেরুয়া শিবির। বৃহস্পতিবার সকালে দিল্লির দীনদয়াল উপাধ্যায় থেকে চারজন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দিনহাটায় প্রাথী করা হয়েছে প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডলকে। শান্তিপুরের তৃণমূলের প্রার্থী হয়েছেন নিরঞ্জন বিশ্বাস। খড়দহ আসনে প্রার্থী করা হয়েছে বিজেপির যুব নেতা জয় সাহাকে। গোসাবায় প্রার্থী হয়েছেন পলাশ রানা। আগেই এই চার উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল ও বামফ্রন্ট। কংগ্রেস এখনও অবধি উপনির্বাচন নিয়ে কোনও অবস্থান স্পষ্ট করেনি।
I welcome the BJP candidates for the upcoming by elections:
Shri Ashok Mondal – Dinhata
Shri Joy Saha – Khardah
Shri Palash Rana – Gosaba
Shri Niranjan Biswas – ShantipurI urge the voters to cast their valuable votes in favour of the BJP candidates.#Vote4BJP pic.twitter.com/NiAs9cbi95
— Suvendu Adhikari (@SuvenduWB) October 7, 2021
প্রসঙ্গত, অশোক মন্ডল ২০০৬ সাল থেকে ২০১১ পর্যন্ত তৃণমূলের প্রতীকে বিধায়ক ছিলেন। কিন্তু, ২০১১ সালে আর তাঁকে প্রার্থী করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ক্ষুব্ধ হয়ে দলের বিরোধিতা করে তৃণমূল থেকে সাসপেন্ড হন অশোক মন্ডল। পরে তৃণমূলে ফিরে গেলেও, আগের মতো কদর পাননি তিনি। ২০১৬ সালে তৃণমূল ছেড়ে বিজেপি-তে দেন অশোক। গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হন সাংসদ নিশিথ প্রামাণিক। তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ৫৭ ভোটে হারিয়েও বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি। এ বার সেই আসনে একজন প্রাক্তন তৃণমূল নেতাকেই প্রাথী করে আসন ধরে রাখতে চাইল বিজেপি। আর রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শান্তিপুরে বিধানসভা নির্বাচনে প্রার্থী হন। তিনি জয়ী হয়ে পদত্যাগ করেন। সেই আসনেই এ বার বিজেপি প্রার্থী হয়েছেন নিরঞ্জন বিশ্বাস।
খড়দহ আসনে গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন শীলভদ্র দত্ত। সূত্রের খবর, এ বার আর তিনি প্রাথী হতে চাননি। তাই এই আসনে নতুন মুখ জয় সাহাকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর গোসাবার গতবারের বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন। তাই সেখানেও নতুন প্রার্থী হয়েছেন পলাশ রানা। উল্লেখ্য, উপনির্বাচনে প্রার্থী ঘোষণার আগে বিজেপির দিল্লির নেতৃত্ব রাজ্য নেতাদের কাছে মতামত জানতে চেয়েছিল। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা উপভোটে স্থানীয় প্রার্থীর পক্ষে মত দিয়েছিলেন। মনে করা হচ্ছে, রাজ্য নেতৃত্বের পরামর্শ মেনেই এই প্রার্থীদের চূড়ান্ত করেছে দিল্লির নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news