Breaking News
Home / TRENDING / ৭৫ বছরে প্রথম, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া’য় কলকাতা প্রেস ক্লাবের কিংশুক

৭৫ বছরে প্রথম, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া’য় কলকাতা প্রেস ক্লাবের কিংশুক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সদস্য হলেন কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক। বর্তমানে তিনি ‘সংবাদ প্রতিদিন’ খবরের কাগজে সহকারী সম্পাদক পদে কর্মরত। গত প্রায় ২৮ বছর ধরে কিংশুক বাংলা সাংবাদিক জগতের সঙ্গে যুক্ত।

তাঁর সঙ্গেই কলকাতা থেকে এ বছরই পশ্চিমবঙ্গ থেকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য হয়েছেন প্রবীণ সাংবাদিক অংশু চক্রবর্তী ও প্রজ্ঞানন্দ চৌধুরী। ২২ জনের নতুন এই কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন বিচারপতি সি কে প্রসাদ।

প্রেস কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে কিংশুক ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুরকে। এক ফেসবুক বার্তায় কিংশুক লিখেছেন, ‘অসীম কৃতজ্ঞতা জানাই প্রেস ক্লাবের সদস্যদের। তাঁদের জন্য এই সাফল্য। ক্লাব সম্পাদক হিসেবে তাঁরাই আমায় এত বড় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠিয়েছিলেন। ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম প্রেস কাউন্সিলে পা রাখলাম আমরা। লড়াইটা খুবই কঠিন ছিল।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *