Breaking News
Home / TRENDING / আরও একটি উইকেট পড়ল বিজেপির, এবার ভাঙন উত্তরবঙ্গে

আরও একটি উইকেট পড়ল বিজেপির, এবার ভাঙন উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেদিনই বিজেপি ছাড়ার ঘোষণা করে দিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “দেবশ্রী চৌধুরীর সঙ্গে একই দল করা তাঁর পক্ষে সম্ভব নয়। এই ঘটনায় আরও বাড়ল তাঁর তৃণমূলে যোগের সম্ভাবনা।” বেশ কিছুদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রায়গঞ্জের বিধায়ক। বৃহস্পতিবার কৃষ্ণ কল্যাণীকে শোকজ করে রাজ্য কমিটি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন, ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বিধায়ককে। যদিও কৃষ্ণ কল্যাণীর দাবি, তিনি কোনও আইনি নোটিস পাননি। দল শোকজের সিদ্ধান্ত নেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই বিজেপি ছাড়লেন কৃ্ষ্ণ কল্যাণী।

আগেও নাম না করে ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে সরব তিনি। কৃষ্ণ কল্যাণী বলেছিলেন, “এখানকার সাংসদ কখন আসেন, কখন যান আমরা কিছুই জানি না। এলাকার মানুষ প্রয়োজনে তাঁর দেখা পান না।” পরবর্তীতে দলের সমস্ত কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কৃষ্ণ কল্যাণী। সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, “জানানো প্রয়োজন তাই বলছি। যেখানে বিধায়কের সম্মান নেই, সেখান থেকে সরে যাওয়াই ভাল।” শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ বৈঠক করেন বিজেপি বিধায়কদের সঙ্গে। সেখানেও গরহাজির ছিলেন কৃষ্ণ কল্যাণী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *