Breaking News
Home / TRENDING / ভারতে দ্বিতীয় ফার্মা কোম্পানি হিসেবে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছে জাইডাস ক্যাডিলা

ভারতে দ্বিতীয় ফার্মা কোম্পানি হিসেবে কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছে জাইডাস ক্যাডিলা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগের জন্য দ্বিতীয় দেশীয় সংস্থা হিসেবে দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পেল জাইডাস ক্যাডিলা (Zydus Cadilla)। বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ রোখার জন্য ভ্যাকসিন (Vaccine) তৈরির প্রতিযোগিতা। সেই পর্যায়ে জাইডাস ক্যাডিলা ফার্মা কোম্পানি জানিয়েছে, দুই পর্যায়ে ১০৪৮ জনকে টিকা দেওয়া হবে। ইতিমধ্যে রাশিয়া ও আমেরিকা দাবি করেছে, ভ্যাকসিন তৈরির শেষ পর্যায়ে রয়েছে তাঁরা। চলছে ট্রায়াল। পিছিয়ে নেই ভারতও। দুটি ফার্মা কোম্পানি এ বিষয়ে উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে, দুই ভারতীয় ভ্যাকসিনেই ইঁদুর এবং খরগোশের ক্ষেত্রে সফল পরীক্ষা হয়েছে। এই তথ্যগুলি ডিসিজিআই-তে জমাও দেওয়া হয়েছে। তারপরে জুলাইয়ের শুরুতে প্রাথমিক পর্যায়ে মানবিক পরীক্ষা শুরু করার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়। চলতি মাসেই দুই ভারতীয় ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ে মানবিক পরীক্ষা শুরু করা হচ্ছে।

আগস্টেই কো-ভ্যাকসিন বাজারে আসবে বলে দাবি করেছিল আইসিএমআর (ICMR)। যদিও তীব্র সমালোচনার মুখে সেই দাবি থেকে সরে দাঁড়ান তাঁরা। পরে জানানো হয়, ২০২১ সালের আগে কোনও ভ্যাকসিন বাজারে আসবে না। তবে পরীক্ষা নীরিক্ষা থেমে নেই। এর মধ্যে আরও একটি করোনা রোখার ভ্যাকসিনের মানবদেহে ট্রায়ালের অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)। আইসিএমআর জানিয়েছে, বিভিন্ন স্থানে প্রায় ১,০০০ মানব স্বেচ্ছাসেবীর উপর ক্লিনিকাল স্টাডি শুরু হয়েছে। সিটিআরআইয়ের তরফে জানানো হয়েছে, জাইদাস ক্যাডিলার ভ্যাকসিনের ট্রায়াল হবে দু’রকমভাবে—ইনক্লুশন এবং এক্সক্লুশন। ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের। যদি জাইডাস ক্যাডিলা ভ্যাকসিন ট্রায়ালে সাফল্য পায়, তাহলে ভারতের মতো জনবহুল দেশের জন্য তা হবে স্বস্তির বিষয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *