Breaking News
Home / TRENDING / রিজেন্ট পার্কের রহস্য ভেদ ! ইউটিউবে ভিডিও দেখেই প্রেমিকাকে খুনের ছক ব্যর্থ প্রেমিকের

রিজেন্ট পার্কের রহস্য ভেদ ! ইউটিউবে ভিডিও দেখেই প্রেমিকাকে খুনের ছক ব্যর্থ প্রেমিকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রিজেন্ট পার্কের তরুণী খুনের নয়া তথ্য। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে প্রেমিকাকে খুনের ছক কষছিল অভিযুক্ত পরেমিক জয়ন্ত হালদার। মুশকিল আসান করেছে ইউটিউব ! ভিডিওতে দেখেই প্রেমিকা প্রিয়াঙ্কা পুরকায়েতকে খুনের জন্য অস্ত্র তৈরি করেছিল জয়ন্ত ! ইউটিউবের (YouTube) যে ভিডিও দেখে অস্ত্র বানানো শিখেছে জয়ন্ত তাতে দেখা গিয়েছে, স্টিলের রডের পিছনে রয়েছে একটি ক্যাপ। যেখানে মার্বেল রাখার জন্য রয়েছে জায়গা। আর ক্যাপের পিছনে বোতলের ঢাকনা। ঢাকনার মাঝে একটি ছোট ফুটো। আর মার্বেলের সামনে রাখা কালিপটকা। তার সলতে বাইরের দিকে। সলতেয় আগুন দিতেই মার্বেল ছিটকে তা ফুটো করে দিল প্লাস্টিকের চেয়ার।

এই দৃশ্য দেখেই উৎসাহ পেয়ে জয়ন্ত জোগাড় করেছিল স্টিলের রড। লেদ মেশিনে আরও কিছু যন্ত্রাংশ বানায় সে। দেশলাই থেকে জোগাড় করেছিল বারুদ। গুলি হিসাবে ব্যবহার করেছিল সাইকেলের বল বিয়ারিং। তা দিয়েই লক্ষ্যভেদ করে জয়ন্ত। প্রসঙ্গত, শনিবার রিজেন্ট পার্ক এলাকায় খুন হন বছর কুড়ির প্রিয়াঙ্কা পুরকায়েত। ওই তরুণী দক্ষিণ কলকাতার উমেন ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী যুবক জয়ন্ত হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। মৃতের আত্মীয়দের দাবি, জয়ন্ত বিবাহিত ও তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলে জানার পর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান প্রিয়াঙ্কা। সেই কারণেই এর আগে প্রেমিকাকে খুন করেন বিবাহিত প্রেমিক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *