প্রসেনজিৎ ধরঃ
হুগলির চাঁপদানীতে বন্ধুদের সাথে বচসার জেরে এক কিশোরের মৃত্যু ঘটে।বন্ধুদের সঙ্গে প্রথমে চুল কাটা নিয়ে ঝামেলা হয়,বন্ধুরা তাঁর চুল কাটা নিয়ে ব্যঙ্গ করে বলে অভিযোগ। বন্ধুরা বলে চুল কাটার ওকে জোকারের মতো লাগছে, এই নিয়ে গণ্ডগোলে জড়িয়ে পরে সকলে। তারপর ব্যাপক মারধর করে কিশোরকে ।গৌরহাটি ইএসআই হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।নাম মহঃ সামিম(১৭)।চাঁপদানীর ইন্দিরা ময়দানে বসেছিল সামিম ও তাঁর কয়েকজন বন্ধু।সেখানেই বন্ধুরা মারধর করে সামিমকে।ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।বাড়ির লোকেদের অভিযোগ,তাদর ছেলে চুল কাটে ছোটো করে ওর এই চুল কাটা দেখে ওর বন্ধুরা ওকে বলে জোকার এই অপমান সহ্য করতে না পেরে প্রতিবাদ করে ।তার জন্য ওর বন্ধুরা ব্যাপক মারধর করে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news