নীল বণিকঃ
শাসক দলের সন্ত্রাসের ছবি স্বচক্ষে দেখতে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুকে রাজ্যে আসার অনুরোধ জানালেন বিজেপি নেতারা। বৃহস্পতিবার বিজেপির একটি প্রতিনিধিদল উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, মুকুল রায়, শমীক ভট্টাচার্য সহ প্রমুখ। উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁরা জানান শাসক দলের হাতে বিজেপি সহ বিরোধী দলের কর্মীরা আক্রান্ত। রাজ্যে গণতন্ত্রের নামে তৃণমূলের পছন্দের আমলারা রাজ্যে অরাজকতা চালাচ্ছে। সেজন্য রাজ্যে গণতন্ত্র বাঁচাতে উপরাষ্ট্রপতিকে রাজ্যে তাঁর প্রতিনিধিদল পাঠানোর আর্জি জানান বিজেপি নেতারা ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news