নীল বণিক :
নদিয়া জেলায় উল্লেখযোগ্য অনেক পুরাকীর্তির উজ্জ্বল উপস্থিতি রয়েছে। এই জেলার ইতিহাসও প্রাচীন। এবার এই জেলার হাঁসখালি থানার ছোট চুপড়িয়া গ্রাম থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা। দিন চারেক আগে ওই গ্রামের বাসিন্দা আনাছুর মণ্ডলের পুকুর সংস্কারের সময়,ধাতুর তৈরি বোমার মতো দেখতে একটি জিনিস উঠে আসে জেসিবি মেশিনে। জেসিবির চালক মূল্যবান ধাতু ভেবে বাড়ি নিয়ে আসেন। পরে ভুল ভাঙে। ভয়ে থানায় জানান। হাঁসখালি থানা বোমাটি উদ্ধার করে নিয়ে আসে। এরপর থানার তরফে ফোর্ট উইলিয়ামে খবর পাঠান হয়। সেখনাকার বোমা বিশেজ্ঞরা এসে উদ্ধার হওয়া বোমাটি পরীক্ষা করেন। তাঁরা জানান,বোমাটি বিস্ফোরণ ঘটার অবস্থায় নেই।

তবে বোমাটি এখানে কী ভাবে এল সে বিষয়ে তাঁরা মুখ খোলেননি। হাঁসখালি থানার ওসি অনিন্দ্য বসু জানিয়েছেন,তিনি পুরো বিষয়টি এসডিওকে জানাচ্ছেন। উনি যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বোমাটিকে থানার হেফাজতে রাখা হবে। পরে ফোর্ট উইলিয়ামের মিউজিয়ামে পাঠান হবে। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা থানায় এসে ভিড় করেন। অনেকেই এই দুর্লভ জিনিসটি চোখে দেখতে চান। গ্রামের বয়স্করা জানান,তাদের পূর্বপুরুষদের কাছে এই বোমার বিষয়টি শুনেছেন। বৃটিশ আমলে নাকি মালসাদহ গ্রামে লোকজন সরিয়ে এই ধরনের বোমা ফাটানো হতো। তবে বোমাটি কবেকার এনিয়ে পুলিশ প্রশাসন মুখ খোলেনি। অনেকের অভিমত উদ্ধার হওয়া বোমাটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়। ফলে উদ্ধার হওয়া বোমাটির ঐতিহাসিক গুরুত্ব আছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news