নীল বণিক
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে
নদিয়া জেলায় তৃণমূলে বড়সড় ভাঙন ধরাতে চলেছেন মুকুল রায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করে রাজ্যের শাসকদলে গোষ্ঠীকোন্দল লাগামছাড়া। হাঁসখালি, চাঁপড়া, কৃষ্ণনগর- ২ নং ব্লক, রানাঘাট ১ ও ২ নং ব্লকে গোষ্ঠীকোন্দল চরমে রাজ্যের শাসক দলের। এমনকি চাঁপড়াতে গোষ্ঠীকোন্দল মিটিয়ে দলের পুরনো নেতাদের প্রার্থী করতে স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়েছে। পুরনো তৃণমূলের অনেকেই টিকিট না পেয়ে জেলা সভাপতি গৌরিশঙ্কর দত্তের বিরুদ্ধে ভিতরে ভিতরে ফুঁসছেন। নদিয়া জেলার শাসক দলের প্রাক্তন বিধায়ক, বর্তমানে তিনি জেলার এক পুরসভার চেয়ারম্যান, মুকুল রায়ের সঙ্গে কলকাতায় গোপন বৈঠক করেন। বৈঠকে ওই পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলার ছাড়াও রানাঘাটের আদি তৃণমূলের কয়েকজন নেতাও হাজির ছিলেন বলে সূত্রের খবর। আদি তৃণমূলের স্থানীয় স্তরের অনেক জনপ্রতিনিধিই বিজেপিতে যোগদান করার ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু বিজেপি নেতা মুকুল রায় তাঁদের প্রত্যেককেই প্রতীক্ষা করতে বলেছেন। আদি তৃণমূলের নেতাদের মুকুল রায়ের নির্দেশ, পঞ্চায়েতে পিছন থেকে তৃণমূলকে ছুুুুরি মেরে বিজেপিকে সাহায্য করতে হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news