প্রসেনজিৎ মাহাতো :
শনিবার থেকে বিশ্বকাপে শুরু হচ্ছে প্রি–কোয়ার্টারের ধুন্ধুমার লড়াই। শনিবার দেখা যাবে মেসি, রোনাল্ডোকে। প্রি–কোয়ার্টারে কে কার মুখে পড়ল, চলুন একবার দেখে নেওয়া যাক।
শনিবার ফ্রান্স খেলবে আর্জেন্টিনার বিরুদ্ধে, খেলা সন্ধে সাড়ে সাতটায়। রাত সাড়ে এগারোটায় পর্তুগালের মুখোমুখি সুয়ারেজের উরুগুয়ে।
রবিবার স্পেন খেলবে রাশিয়ার বিরুদ্ধে, সন্ধে সাড়ে সাতটায় সাড়ে এগারোটায় ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক।
সোমবার সন্ধে সাড়ে সাততটায় ব্রাজিল খেলবে মেক্সিকোর সঙ্গে। রাতে বেলজিয়াম মুখোমুখি জাপানের।
মঙ্গলবার সুইডেন খেলবে সুইৎজারল্যান্ডের সঙ্গে। কলম্বিয়া খেলবে ইংল্যান্ডের সঙ্গে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news