চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার তিনি রাজস্থানে (Rajasthan) ক্ষমতা বদলের পালা ? সম্প্রতি রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের গতি বৃদ্ধি নিয়ে তেমনি আলোচনা শুরু হয়েছে জাতীয় রাজনৈতিক মহলে। সূত্রের খবর, শুক্রবার রাতেই নাকি রাজস্থান থেকে নিজের ২৫ জন বিধায়ককে নিয়ে দিল্লি এসেছেন শচীন পাইলট। তাদের প্রত্যেককেই রাখা হয়েছে দিল্লির এক পাঁচতারা হোটেলে। শনিবার বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে কংগ্রেস নেতা রাজেশ পাইলটের পুত্রের। করোনা ভাইরাসের আতঙ্কের আবহেই মধ্যপ্রদেশ কমলনাথ সরকারের পতন হয়েছে। কংগ্রেসকে সরিয়ে সে রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান। এখন প্রশ্ন হচ্ছে, এই করোনা কালেই কি রাজস্থানেও ক্ষমতা বদল হবে ? তবে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী ও রাহুল গাঁধী সঙ্গে সাক্ষাৎ করতেই বিদ্রোহী বিধায়কদের নিয়ে দিল্লিতে হাজির হয়েছেন শচীন পাইলট।
করোনা ভাইরাসের অতিমহামারীর মধ্যেই শনিবার দুপুরে আচমকা সাংবাদিক বৈঠক করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলোট (Asok Gehelot)। অভিযোগের সুরে তিনি বলেন, “আমি সারা দেশকে জানাতে চাই, রাজস্থানে বিজেপি সব লক্ষণরেখা অতিক্রম করেছে। তারা আমার সরকার ফেলার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা শুনতে পাচ্ছি, দলত্যাগ করার জন্য বিধায়কদের টাকা অফার করা হচ্ছে। কয়েক জনকে ১৫ কোটি টাকার অফার দেওয়া হয়েছে। কয়েকজনকে অন্যান্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিধায়কদের নিয়মিত লোভ দেখানো হচ্ছে।”
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন ? তা নিয়ে জল্পনার চড়েছিল। শেষমেষ অভিজ্ঞ অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী করে উপমুখ্যমন্ত্রী বসানো হয় শচীন পাইলটকে (Sachin Pilot)। শোনা যায়, তার ওপর এভাবে অশোকের লোককে চাপিয়ে দেওয়ার বিষয়টি মন থেকে মেনে নেননি শচীন। ফলস্বরূপ রাজস্থানের শোচনীয় পরাজয় হয় কংগ্রেসের। তারপর থেকেই আলোচনা শুরু হয়েছে কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন শচীন পাইলট। মার্চ মাসে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরালো হয়েছিল। কারণ জ্যোতিরাদিত্য এর মতই শচীন পাইলট কংগ্রেসের নতুন প্রজন্মের নেতা। কংগ্রেসের প্রাচীনপন্থীদের মেনে নিচ্ছেনা কংগ্রেসের নতুন জেনারেশন। তাই এই ধরনের সংঘাত মধ্যপ্রদেশের পাকিস্তানের দেখা যাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news