Breaking News
Home / TRENDING / চিনকে শায়েস্তা করতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে উন্নতিতে জোর ভারতের

চিনকে শায়েস্তা করতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে উন্নতিতে জোর ভারতের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চিনকে শায়েস্তা করতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক ও বৈদেশিক সম্পর্কে উন্নতি করতে উদ্যোগী হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। ভারত-চিন সীমান্ত (Indo-China Boarder) বিবাদ নিয়ে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে ভারতের। চিনের প্রতিবেশী রাষ্ট্র তাইওয়ানের সঙ্গে তাল মিলিয়ে কূটনৈতিক সম্পর্ক ভালো করার দিকে এগোচ্ছে নয়াদিল্লি। কারন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাইওয়ানের (Taiwan) সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে চিনের। এমতাবস্থায় আগামী সেপ্টেম্বর মাসে ভারতে নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন তাইওয়ানের প্রবীণ কুটনীতিবিদ বাউশুয়ান গের। আন্তর্জাতিক মহলের কথায়, চিনকে নজরে রেখে ভারত-তাইওয়ান সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বাউশুয়ান গের। এর আগে তাইওয়ানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। চিনের সঙ্গে তাইওয়ানের ধারাবাহিক টানাপড়েনের মধ্যে তিনি বহু ক্ষেত্রেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে জেনেছে ভারত সরকার। সব মিলিয়ে চিনের দুর্বল স্নায়ুতে চাপ দিয়েই এবার নয়াদিল্লি পদক্ষেপ করতে শুরু করেছে বলে মত কুটনীতিকদের একাংশের।

কুটনৈতিক মহলের একাংশের কথায়, নয়া দূত নিযুক্ত করে ভারতের সঙ্গে সম্পর্ককে এক নয়া দিশা দিতে চাইছে তাইওয়ান। বাণিজ্য থেকে শুরু করে কৌশলগত সম্পর্ক আর মজবুত করার চেষ্টা করছে নয়াদিল্লি-তাইপেই। তবে এই বিষয়ে অনেকটাই সাবধানী মোদী সরকার। কয়েকদিন আগেই দলাই লামার জন্মদিনে শুভেচ্ছা জানাননি প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে লাদাখ সংলগ্ন সীমান্তকে এপ্রিল মাসের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে ভারতের প্রধান উদ্দেশ্য। কিন্তু গোপনে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক মজবুত করার কাজটিও চলছে। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় পিপলস লিবারেশন আর্মির (People Liberation Army) অতর্কিত হানায় ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর সেই ঘটনায় খোলাখুলি চিনের আগ্রাসন নীতির নিন্দা করেছে তাইওয়ান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *