সূর্য সরকার।
দু-তিন দিনের জন্য হলেও ফিরছে শীতের আমেজ, তেমনটাই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। গত কয়েক দিন আচমকা পাততাড়ি গুটিয়ে ছিল হিমেল হাওয়া। কিন্তু সোমবার সকাল থেকে বইতে শুরু করেছে ঠান্ডা বাতাস। আগামী দুই দিনের তাপমাত্রা নামবে তিন ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে ফিরবে শীতের আমেজ। আগামী দু’দিন ঘন কুয়াশা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ও হবে মাঝারি থেকে বিক্ষিপ্ত ঘন কুয়াশা। জম্মু-কাশ্মীরে আজ ঢুকছে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে বদলে যাবে আবহাওয়া। আগামী দু-তিন দিন পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ডে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে প্রশাসন।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আগামীকাল থেকে বৃষ্টি তুষারপাত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে। কলকাতায় (Kolkata) আজ আংশিক মেঘলা আকাশ। আরো চড়লো পারদ। সকাল এ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৩ ডিগ্রি ওপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৮-৯৮ শতাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news