Breaking News
Home / TRENDING / শীতের অপেক্ষায় কলকাতা, জাঁকিয়ে শীত পড়তে দেরী

শীতের অপেক্ষায় কলকাতা, জাঁকিয়ে শীত পড়তে দেরী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শীতের (Winter) প্রতীক্ষা ক্রমশ বাড়ছে। হালকা শীতের আমেজে এলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। এখনও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই । আগামী সপ্তাহের আগে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বেশ কিছুটা শীতের আমেজ এসেছিল। আরও একটু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ফলে শীতের আশায় বুক বেধেছিলেন বঙ্গবাসীরা। আবহাওয়া অফিস জানাচ্ছেন, এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ও মধ্যপ্রদেশ পর্যন্ত তাপমাত্রা নামলেও তারপর বিহার ও বাংলায় তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। আগামী চার পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্যপ্রদেশের ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে।

বাংলায় আংশিক মেঘলা আকাশের কারণে রাতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে এ সপ্তাহে। তবে শুক্রবারে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দু’এক জায়গায়।কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ২১.৫ ডিগ্রি স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি ওপরে ছিল ৩০.৮ ডিগ্রি বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ। অসম, মেঘালয়, মনিপুর সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দু’দিন ঘন কুয়াশার সর্তকতা।
দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রভাবে আগামী দু-তিন দিন তামিলনাড়ু, কেরল, লাক্ষাদ্বীপ, কর্ণাটক ও উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *